মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে তামাক বিরোর্ধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৫ ইং
গাংনীতে তামাক বিরোর্ধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে হলে তামাক চাষের বিকল্প ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বি‌ভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মেহেরপুরের গাংনীতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের প্রশিক্ষণে এ দা‌বি জানা‌নো হয়। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী থানার ওসি বানী ইসরাইল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোত্তালিব আলী, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, আনসার ভিডিপি অফিসার সাইদুর রহমান প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মতামত গ্রহণ করা হয়।




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী