সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতে আটক ৯ বাংলাদেশিকে ফেরত

মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক
  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৫ ইং
ভারতে আটক ৯ বাংলাদেশিকে ফেরত

মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে ৯ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মাহেন্দ্র বিএসএফ ক্যাম্প কর্তৃক মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত শ্রীনাথপুর বিওপি কমান্ডারকে ভারতে অনুপ্রবেশকারী ৯ বাংলাদেশিকে আটকের বিষয়ে জানানো হয়। তাদের মধ্যে একজন পুরুষ, চারজন নারী ও চার শিশু। গতকাল মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফ-এর পক্ষ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের পর আটককৃত ৯ বাংলাদেশি বেআইনিভাবে অবস্থান করছিলেন। বিএসএফ গতকাল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নিকট নাগরিকদের ফেরত নেয়ার অনুরোধ জানায় এবং আটকদের বিস্তারিত নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংবলিত তথ্য বিজিবির কাছে হস্তান্তর করে। এসময় বিজিবি পক্ষ থেকে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর সন্ধ্যা ৭টায় সীমান্ত পিলার ৬১/১-এস এর নিকট শূন্য রেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৯ বাংলাদেশীকে বিএসএফ-এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিজিবি। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, উল্লেখিত নাগরিকদের বিষয়ে সাধারণ ডায়রি (জিডি) করার মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী