মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দোকানিকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দোকানিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ্জামান। গতকাল বুধবার দুপুরে হরিণাকুণ্ডুর পার্বতীপুর বাজারে সাগর স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে সাগর স্টোরকে ৫১ ধারায় ১০ হাজার জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সার্টিফিকেট অফিসার মো. ইউনুস আলী, প্রসেস সার্ভেয়া মো. মনজু মিয়া ও আনসার সদস্যের একটি দল। অভিযানে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্য-তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ