সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে ডেঙ্গু জ্বরে কলেজছাত্রের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে ডেঙ্গু জ্বরে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তৌকির আহমেদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তৌকির নারায়নকান্দি গ্রামের বেল্টু মন্ডলের ছেলে ও লালন শাহ সরকারি অনার্স কলেজের শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, তিন দিন আগে তৌকির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। প্রথমে তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই শনিবার ভোরে মারা যান।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, ‘১৫ জুন তৌকির হাসপাতালে ভর্তি হয়। ১৯ জুন তার প্লাটিলেট কমে যাওয়ায় কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জেনেছি।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী