শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা বড়বাজার জামে মসজিদ কমিটি বিলুপ্ত

নতুন কমিটিতে আহ্বায়ক সাইফুল্লাহ
  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গা বড়বাজার জামে মসজিদ কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গা শহরের কেন্দ্রস্থল বড়বাজার জামে মসজিদের পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত মুসল্লিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে মসজিদের পুরনো পরিচালনা কমিটি বিলুপ্ত করে সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন হাজী মো. সাইফুল্লাহ। সভায় জানানো হয়, নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর আগামী তিন শুক্রবার মসজিদের খুতবা ও নামাজ শেষে এলানের মাধ্যমে পূর্ণাঙ্গ মসজিদ কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। 




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন