মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ সড়কে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু; বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২৫ ইং
ঝিনাইদহ সড়কে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু; বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী বন্যা খাতুনের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সহপাঠীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন নিহতের পরিবার, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, বন্যা খাতুন ছিলেন মেধাবী ছাত্রী। তার মৃত্যুকে একটি সড়ক দুর্ঘটনা বলা হলেও এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার স্বামী সোহান আলীর বিরুদ্ধে মামলা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। নিহতের পিতা জাহাঙ্গীর হোসেন, মাতা শারমিন খাতুন, ভাই রিপন হোসেন, সহপাঠী মীম খাতুন, তৌফিক আহমেদ ও শাহেদ আলী মানববন্ধনে বক্তব্য দেন।

উল্লেখ্য, গত রোববার (১৫ জুন) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া এলাকায় কথিত সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বন্যা খাতুনের। তার বাড়ি শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী