সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন

‘কবিতার দুই ধ্রুবতারা : রবীন্দ্র-নজরুলের কাব্যদর্শন’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী-২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজে ‘কবিতার দুই ধ্রুবতারা : রবীন্দ্র-নজরুলের কাব্যদর্শন’ সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের এফএফ হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রতিটি বাঙালির হৃদয়ে অমর হয়ে আছেন। তারা তাঁদের কবিতা, উপন্যাস, ছোটগল্প ও সংগীতের মাধ্যমে মানুষের মন জয় করেছেন। যতদিন পৃথিবী থাকবে, ততদিন এই দুই কবি মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁদের রচনার প্রতিটি পঙ্ক্তিতে জীবনের গভীর উপলব্ধি, শিক্ষা, সাহিত্য ও রসের সমন্বয় দেখা যায়।’


এছাড়াও তিনি, গুণী শিক্ষকেরা গবেষণালব্ধ প্রবন্ধ ও আলোচনা নিয়ে বলেন, আজ আমি নিজেও অনেক কিছু নতুন জানলাম। এ আয়োজন আমাদের শিক্ষার্থীদের সমৃদ্ধ করবে। আমি চেষ্টা করব, খুব দ্রুতই যেন বিভিন্ন বিভাগে বিভাগে এ ধরনের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সমৃদ্ধ করতে এ আয়োজনের বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘আমাদের কলেজে অনেক গুণী শিক্ষক আছেন। ওনারা চেষ্টা করছেন। আর এই কলেজ সবসময় শিক্ষা ও সাংস্কৃতির দিক দিয়ে এগিয়ে আছে। আমি আশা করি ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা এ ধারা অব্যহত রাখবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী ও শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক আজিম হোসেন। আলোচক হিসেবে বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান সুমন। সেমিনারের দ্বিতীয় পর্বে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ রবীন্দ্র ও নজরুল সংগীত এবং নৃত্যের অনুষ্ঠান করা হয়। পরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী-২০২৫ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ আয়োজনে সভাপতির সমাপনী বক্তব্যে উপস্থিত সকলের নজর কাড়েন গুণী শিক্ষক ও গবেষক ড. মুন্সি আবু সাঈফ। সভাপতির সমাপনী বক্তব্যে ড. মুন্সি আবু সাঈফ’র প্রাণবন্ত আলোচনা মন্ত্রমুগ্ধের মতো করে উপস্থিত সকলকে মোহিত করে। এসময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী