বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাবিবের বিরুদ্ধে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০১৭ ইং
হাবিবের বিরুদ্ধে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ পুরাতন মসজিদপাড়ায় যুবক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ পুরাতন মসজিদপাড়ার ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে একই এলাকার ছানোয়ার হোসেনের ছেলে হাবিব (২০)। গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে প্রতিবেশীর মেয়ের সাথে খেলা করার সময় ধর্ষক হাবিবের লালসার স্বীকার হয় সে। পরে ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে গ্রামের লোকজনের চাপে মিমাংসার ব্যার্থ চেষ্টা করা হয়। পরে ভিকটিমের পরিবারকে মামলা না করতে ধর্ষকসহ তার লোকজন হুমকি ধামকিও দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হাবিবের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৫টার সময় ভিমরুল্লা পুরাতন মসজিদ পাড়ার দিনমজুরের মেয়েকে (৭) ধর্ষণ করেছে পাশের বাড়ির ছানোয়ারের ছেলে হাবিব। সে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে জনৈক ব্যাক্তির ডায়াগনস্টিক সেন্টারে কর্মচারী। ঘটনার দিন ওই শিশু তার সহপাঠীদের সাথে বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় হাবিব তাকে ফুঁসলিয়ে পাশের শাজাহানের কলাবাগানে নিয়ে যায়। কলাবাগানে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় হাবিব। ওই শিশু বাড়ি ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানালে তাদের আত্মচিৎকারে এ ঘটনা জানাজানি হয়। এ সময় এলাকার লোকজন হাবিবকে ধরতে অনেক খোজাখুজি করেও কোন লাভ হয়নি। পরে এলাকার লোকজন আপস মিমাংসার চেষ্টা করলে অভিযুক্ত হাবিব ও তার লোকজন ধর্ষণের শিকার মেয়েটির পরিবারকে হুমকি ধামকি দিতে শুরু করে। এমনই অভিযোগ করেন ওই শিশুর বাবা। এঘটনায় গতকাল রাত সাড়ে ৮টার দিকে এলাকার লোকজনকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয় ওই শিশুর পরিবার। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, অভিযুক্ত ধর্ষক ভিমরুল্লার ছানোয়ারের ছেলে হাবিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’