সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেকহোল্ডার পর্যায়ের কর্মশালা

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৫ ইং
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেকহোল্ডার পর্যায়ের কর্মশালা

ঝিনাইদহ জেলায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অলাভজনক ও স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়িত রেজিলিয়েন্স এন্ট্রারপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত স্টেকহোল্ডার কর্মশালায় সভাপতিত্ব করেন পরিচালক এসডিএফ মোহাম্মদ কামাল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক  মোহম্মাদ আব্দুল আওয়াল।


কর্মশালায় সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সার্বিক মোহম্মাদ সাইফুর রহমান ,অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট খালিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায় ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আতিকৃজ্জামান ও সংস্থাটির জেলা কর্মকর্তা তাসরিন জামান উপস্থিত ছিলেন।


কর্মশালায় জেলার সার্বিক অগ্রগতি, অর্জন নিয়ে আলোচনা করে বলা হয়, ১৭৫টি গ্রাম সমিতি গঠনের মাধ্যমে এসডিএফ ঝিনাইদহ জেলার ৩ টি উপজেলার দরিদ্র থেকে অতিদরিদ্র মানুষের জীবিকায়নের টেকসই উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, নারীদের ক্ষমতায়নসহ যুব কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টির উন্নয়নে কাজ করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী