সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার চিৎলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন

আব্বাস ও হুরায়রার নেতৃত্বে নতুন কমিটি
  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গার চিৎলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন

আলমডাঙ্গার চিৎলায় অনুষ্ঠিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন। গত শনিবার বিকেল পাঁচটায় ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বর্তমান শাখা সভাপতি আব্বাস আলী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আসমানখালি সাংগঠনিক থানা শাখার সহসভাপতি নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার সেক্রেটারি ইমদাদুল হক।


প্রধান অতিথির বক্তব্য শেষে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির নাম ঘোষণা করেন নজরুল ইসলাম। শুরা সদস্যদের পরামর্শক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হন মো. আব্বাস আলী এবং নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান মাওলানা মোহাম্মদ আবু হুরায়রা রাসেল।


ঘোষিত কমিটিতে সহসভাপতি শহীদুল ইসলাম ও খলিলুর রহমান, জয়েন্ট সেক্রেটারি সেলিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম লিটন, প্রচার ও দাওয়াহ সম্পাদক সাগর আলী, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইমরান হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আবুজার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা আবু সাঈদ শামীম, কৃষি ও শ্রম সম্পাদক সুলতান মাহমুদ, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কফিল উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবর আলী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক তাহাজ উদ্দিন, শিল্প-বাণিজ্য সম্পাদক জহুর আলী, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক জাহিদুল ইসলাম এবং সদস্য পদে দায়িত্ব পেয়েছেন আপেল উদ্দিন, রাশেদুল ইসলাম ও এরশাদ আলী। সংগঠনের জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক আশিকুল আলম সজীব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী