সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
ত্রাস সৃষ্টির মাধ্যমে মামার জমি দখলের চেষ্টা

ভাগ্নের বিরুদ্ধে মামার সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২৫ ইং
ভাগ্নের বিরুদ্ধে মামার সংবাদ সম্মেলন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফতেপুর গ্রামে অস্ত্রের ভয় দেখিয়ে মামার ১৪৬ শতক জমি দখলের চেষ্টা করছেন ভাগ্নে উজ্জ্বল সরদার। এমন অভিযোগ করেছেন তার মামা গোলাম মোস্তফা শলোক। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাগ্নের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি।


সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা জানান, ফতেপুর গ্রামের এবাদত মণ্ডলের ছেলে তিনি। তার পিতা জীবদ্দশায় জমি বিক্রি না করে স্ত্রী হালিমা খাতুন ও কন্যা হাসিয়া খাতুনের নামে জমির দলিল করে দেন। পরে ১৯৮৫ সালে ওই জমি তার নামে রেজিস্ট্রি করে দেন তারা।


তিনি বলেন, দলিল, রেকর্ড, নামজারি, দখল সবই তার নামে থাকলেও ভাগ্নে উজ্জ্বল সরদার জমি দাবি করে সন্ত্রাসী দিয়ে হুমকি দিচ্ছেন। গোলাম মোস্তফার দাবি, উজ্জ্বল সরদার এক সময় পূর্ব বাংলার সামরিক কমান্ডার হানেফের সহযোগী ছিলেন। হানেফ নিহত হওয়ার পর আলমডাঙ্গার একটি সন্ত্রাসী গ্রুপে যোগ দেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোস্তফার স্ত্রী হাসিনা বেগম, বোন সোনাভানু, ভগ্নিপতি ফজলুর রহমান, কন্যা মাফিয়া খাতুন ও প্রতিবেশী বাদল মণ্ডল।


এ বিষয়ে উজ্জ্বল সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী