শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে হারানো ৯৬ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০২৫ ইং
ঝিনাইদহে হারানো ৯৬ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

সাইবার অপরাধ দমন অভিযানে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এপ্রিল ও মে মাসে হারিয়ে যাওয়া ৯৬টি মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৯৩ হাজার ৬২৮ টাকা উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া উদ্ধারকৃত মোবাইল ও অর্থ মালিকদের হাতে তুলে দেন। 

সাইবার সেল জানায়, অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ—যেমন সাইবার বুলিং, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া ও তথ্যপ্রযুক্তি নির্ভর অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। চলতি সময়ে সাইবার বুলিংয়ের শিকার ১৯ জন ভিকটিমকে সহায়তা এবং জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলার ভিত্তিতে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, সাইবার অপরাধ দমনে এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে এবং ভিকটিমদের সহযোগিতা প্রদানে সবসময় প্রস্তুত থাকবে পুলিশ।



কমেন্ট বক্স
notebook

গোয়েন্দা ব্যর্থতা নাকি নিষ্ক্রিয়তা