বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রাণ বাঁচাতে আবারও আসছে হাজারো রোহিঙ্গা

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৭ ইং
প্রাণ বাঁচাতে আবারও আসছে হাজারো রোহিঙ্গা
সমীকরণ ডেস্ক: হত্যা ও নির্যাতন থেকে বাঁচতে আবারও সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে হাজার হাজার রোহিঙ্গা। সোমবার ভোররাত থেকে নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের দল বাংলাদেশে আসতে শুরু করেছে। গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা পাঁচ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা মুসলিম নাগরিকের সঙ্গে এই হাজার হাজার মানুষেরও ঠাঁই হবে অস্থায়ী আশ্রয়শিবিরে। নতুন করে আসা রোহিঙ্গারা ঝোপঝাড় আর বিরূপ আবহাওয়ার মধ্যে কী করে বুথিডং থেকে বাংলাদেশে এসে পৌঁছান। কক্সবাজারের পালংখালীর যে সড়ক ধরে তাঁরা বাংলাদেশে আসছিলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল, সেই লাইন যেন শেষ হওয়ার নয়। অনেকেই আঘাতপ্রাপ্ত, তাদের এক ধরনের স্ট্রেচারে বহন করা হচ্ছিল। আর নারীদের হাতে ছিল হাঁড়ি-পাতিলের মতো নিত্যপ্রয়োজনীয় সাধারণ গৃহস্থালি আসবাব ও কাপড়। দীর্ঘ লাইনে হাঁটছিলেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ শোয়াইব (২৯)। তিনি বলেন, ‘এক মাস ধরেই আমরা ঘর থেকে বের হতে পারছিলাম না। কারণ, সেনাবাহিনী মানুষদের ধরে নিয়ে যাচ্ছিল। একপর্যায়ে তারা গ্রাম পুড়িয়ে দিতে শুরু করে। তখন আমরা পালিয়ে পাশের অন্য একটি গ্রামে চলে যাই।’ ‘দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। তখন আমরা বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নিই। এখানে চলে আসার আগে আমি গ্রামের কাছে যাই নিজের বাড়িটি দেখার জন্য। ততক্ষণে পুরো গ্রামটিই জ্বালিয়ে দেওয়া হয়েছে। গত ২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে বিদ্রোহীদের হামলার পর ক্লিয়ারেন্স অপারেশন জোরদার করে মিয়ানমারের সেনাবাহিনী। ওই সহিংসতায় এ পর্যন্ত ৫ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বলছেল, মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে। রোহিঙ্গা নারীদের ধর্ষণ করা হচ্ছে, জ্বালিয়ে দেয়া হচ্ছে গ্রামের পর গ্রাম।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’