সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামায়াত নেতা খালাস পাওয়ায় ঝিনাইদহে শুকরিয়া মিছিল

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০২৫ ইং
জামায়াত নেতা খালাস পাওয়ায় ঝিনাইদহে শুকরিয়া মিছিল

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মামলায় খালাস পাওয়ায় শুকরিয়া মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঝিনাইদহ জেলা শাখা। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা আদালত চত্বরে এ শুকরিয়া মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাড. শফিউল আলম, সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রশীদ বিশ্বাস, ল’ইয়ার্স কাউন্সিলের সহসভাপতি ও আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের সদস্য মো. আবু তৈয়ব, ল’ইয়ারস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক মো. মুক্তার হোসেন, নির্বাহী পরিষদ সদস্য অ্যাড. মোশাররফ হোসেন, মো. ইহসান উল্লাহ, মোর্শেদ ইমাম বাবু ও মো. জাহিদুল ইসলাম বক্তব্য দেন। বক্তারা সাবেক ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী