মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়- এসপি

জনগণের সর্বোচ্চ সেবা প্রদানের আহ্বান
  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়- এসপি


ঝিনাইদহে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের সভাপতিত্বে সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করেন। এছাড়া বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার, ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন।


সভাতে পুলিশ সুপার তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানের আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুন্না বিশ্বাস প্রমুখ।




কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ