সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর-জীবননগর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

অবৈধ অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ৫
  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২৫ ইং
মহেশপুর-জীবননগর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী একাধিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা। একই দিনে নারী ও শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক করা হয়েছে। গতকাল শুক্রবার মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপির এলাকায় সীমান্ত পিলার ৭১/৮-এস থেকে ১০০ গজ ভিতরে মো. বাবুল মিয়ার আমবাগান থেকে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে ২১৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। একই দিন সকালে লড়াইঘাট বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৬০/১২৪ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্যামকুড় গ্রামের আমবাগান থেকে ভারত হতে অবৈধভাবে প্রবেশকালে নারী-৩ ও শিশু-২ জনসহ মোট ৫ বাংলাদেশি নাগরিককে আটক করে।


এর আগে গত বৃহস্পতিবার রাতে দর্শনার নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দপুর গ্রামের একটি পাটখেত থেকে হাবিলদার এস এম মজনুর নেতৃত্বে অভিযান চালিয়ে ৯ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন বিকেলে মাধবখালী বিওপির আওতাধীন এলাকায় সীমান্ত পিলার ৭১/এমপি থেকে আনুমানিক ১০০ গজ ভিতরে মো. শাহাবুদ্দিনের আমবাগান থেকে হাবিলদার মো. ওলিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২ কেজি ভারতীয় গাঁজা। এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাতে গয়েশপুর বিওপি’র অন্তর্গত সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে ১৫০ গজ অভ্যন্তরে গোয়ালপাড়া মাঠের একটি আমবাগান থেকে হাবিলদার কামরুজ্জামান মল্লিকের নেতৃত্বে উদ্ধার করা হয় ৮৪ বোতল ভারতীয় ফেনসিডিল।


মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে ৫৮ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী