সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে তিন কৃষকের পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
কালীগঞ্জে তিন কৃষকের পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জে মধ্যরাতে তিন কৃষকের ৬ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬ থেকে ৭ লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে। গত রোববার দিবাগত মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রোববার মধ্যরাতের কোনো মুহূর্তে বলরামপুর গ্রামে পানের বরজে আগুন লাগে। এতে ওই গ্রামের বিমল দেবনাথ, সমীরণ দেবনাথ ও সরোজিৎ পালের ৬ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটায় তা নিয়ন্ত্রণেও বেগ পেতে হয়েছে স্থানীয়দের।


ক্ষতিগ্রস্ত কৃষক বিমল দেবনাথ জানান, রাত ১২টার পরে হঠাৎ করে পানের বরজে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন তিন কৃষকের মোট প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পানের বরজে আগুন লাগার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আগুন লাগার ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী