সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১৭ জন আটক

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১৭ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির পৃথক অভিযানে ৭ নারী, ৭ শিশু ও ৩ পুরুষকে আটক করা হয়।


বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাঘাডাঙ্গা বিওপি সীমান্ত পিলার ৬০/৪১-আর এর কাছে বাঁশ বাগানে ৬ জন, খোশালপুর বিওপির মাঠের পাটক্ষেত থেকে ১ জন এবং কাজীরবেড় গ্রাম থেকে আরও ১০ জনকে আটক করা হয়।


এছাড়া পলিয়ানপুর বিওপি এলাকা থেকে চার বোতল ফেনসিডিলসহ আল আমিন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। আটক আল আমিন কাজীরবেড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী