বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা সীমান্তে প্রায় ২২ লাখ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০১৭ ইং
দামুড়হুদা সীমান্তে প্রায় ২২ লাখ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। দামুড়হুদা থানার হুদাপাড়া সীমান্তে ১ লাখ ১৭ হাজার ৫০ টি সিপ্রোহ্যাপাডিন ট্যাবলেট এবং ৭ হাজার ৪২৫ টি অনাগ্রা ট্যাবলেট (যৌন উত্তেজক) উদ্ধার করা হয়। এছাড়া, নিমতলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক রাশিদুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার শামছুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার হুদাপাড়া মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় হুদাপাড়া মাঠ নামক স্থান থেকে ১ লাখ ১৭ হাজার ৫০ টি সিপ্রোহ্যাপাডিন ট্যাবলেট এবং ৭ হাজার ৪২৫ টি অনাগ্রা ট্যাবলেট (যৌন উত্তেজক) উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২০ লাখ ৭০ হাজার ২৫০ টাকা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় কানকাটা ব্রীজের পাশে মেহগনী বাগান নামক স্থান হতে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩২ হাজার ৮০০ টাকা। এদিকে, শুক্রবার রাত আনুমানিক ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার জয়নগর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় জয়নগর মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত ১৫৪ বোতল ফেন্সিডিল, ১ লাখ ১৭ হাজার ৫০ টি সিপ্রোহ্যাপাডিন ট্যাবলেট এবং ৭ হাজার ৪২৫ টি অনাগ্রা ট্যাবলেটের সর্বমোট মুল্য ২১ লাখ ৩১ হাজার ৮৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং ট্যাবলেট কাস্টমস্ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’