বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


ঝিনাইদহে জেনারেটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ শহরের পর্দা বিতান নামে এক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত নোমান হরিণাকুণ্ডু উপজেলার ভূঁইয়াপাড়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষে দোকানের জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নোমান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহা ইসরাইল জানান, নোমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিদ্যুতায়িত হয়ে অতিরিক্ত রক্তশূন্যতায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ না পেলে ইউডি মামলা হবে।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা