বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এবি পার্টির মতবিনিময় সভায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় এবি পার্টির মতবিনিময় সভায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া মানে হলো, ২৪-এর অভ্যুত্থানে শহিদ ১,৪০০ জনের রক্তের সাথে, প্রতিবন্ধী হয়ে যাওয়া ২৪ হাজার মানুষের জীবনের সাথে এবং দেশের সাথে বেইমানি করা। ছয় শতাধিক দৃষ্টি হারানো মানুষের আত্মত্যাগেরও অবমূল্যায়ন হবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি, গণতদন্ত কমিশন, গণশুনানি অথবা প্রয়োজনে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে-আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন করার অনুমতি দেওয়া হবে কি না। জনগণের মতামতকেই গুরুত্ব দিতে হবে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের একটি হোটেলে এবি পার্টির আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভায় এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ।
‘বাংলাদেশ এখন কেমন চলছে?’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে যদি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ না করতেন, দেশে দুর্ভিক্ষ ও গৃহযুদ্ধ লেগে যেত। আওয়ামী লীগ তখন বলতো-তাদের না থাকলে লাখ লাখ নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার হতো। বাস্তবে দেখা গেছে, বড়জোর ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মী নিহত হয়েছেন। যদিও এই মৃত্যু কাম্য ছিল না। আমরা হত্যা সংঘাত চাই না, আমরা বিচার চাই। ড. ইউনূসের নেতৃত্বে উত্তাল ঢেউয়ের ভেতর নৌকাটিকে নিরাপদে কূলে আনা সম্ভব হয়েছে। তবে আমাদের যেসব প্রত্যাশা ছিল, তা এখনো পুরোপুরি পূরণ হয়নি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকেই ধ্বংস করে দিয়ে গেছে। পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী ও আমলাতন্ত্রসহ সব ডিপার্টমেন্ট তছনছ হয়ে গেছে।’

বাংলাদেশে মব জাস্টিস নেই উল্লেখ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘বর্তমানে প্রায় ২০০ দাবি-দাওয়া অত্যন্ত গণতান্ত্রিক পন্থায় হ্যান্ডেল করা হচ্ছে। এভাবেই ধীরে ধীরে মানুষ বিচারমুখী হবে। রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা যত বাড়বে, ততই বিচ্ছিন্ন ও অনাকাক্সিক্ষত ঘটনা কমে যাবে।’
মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা এবি পার্টির আহ্বায়ক আলমগীর হোসেন।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা