বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাফুফের নিবন্ধনভুক্ত ক্লাবের মর্যাদা পেল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২৫ ইং
বাফুফের নিবন্ধনভুক্ত ক্লাবের মর্যাদা পেল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিবন্ধনভুক্ত ক্লাবের মর্যাদা লাভ করেছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্রিডিটেশন স্কিমের আওতায় চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিকে সার্টিফিকেট প্রদান করা হয়। রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে একাডেমির কোচ ও পরিচালক, ঢাকার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক অধিনায়ক কৃতি ফুটবলার তরিকুল ইসলাম তরুর হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়া চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের (পুরাতন স্টেডিয়াম) মাঠে। মাত্র ২০ জন ফুটবলার নিয়ে যাত্রা শুরু করা এই একাডেমিতে বর্তমানে দেড় শতাধিক ফুটবলার প্রশিক্ষণ গ্রহণ করছে।

চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তরিকুল ইসলাম তরু বলেন, ‘সকলের দোয়ায় অতি অল্প সময়ের মধ্যেই আমাদের একাডেমির ফুটবলাররা স্থানীয় বিভিন্ন ফুটবল লিগ, বয়সভিত্তিক টুর্নামেন্ট এবং ঢাকার নামিদামি ক্লাবে খেলার যোগ্যতা অর্জন করেছে। সম্প্রতি বিকেএসপিতেও আমার একাডেমির ফুটবলাররা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা ও দেশের বিভিন্ন জেলার নানা টুর্নামেন্টে আমাদের একাডেমির ফুটবলাররা ভালো পারফর্ম করে জেলার নাম উজ্জ্বল করেছে। আমি চুয়াডাঙ্গার ফুটবল সংগঠক ও কর্মকর্তাদের উদ্দেশে বলছি, আমার একাডেমির জন্য আর্থিক সহায়তা চাই না, চাই শুধু সমর্থন ও ভালো কাজের স্বীকৃতি। এতে আমাদের পথচলা আরও সহজ হবে এবং চুয়াডাঙ্গার সোনালী ফুটবল অতীত আবার ফিরিয়ে আনা সম্ভব হবে।’

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল রাজশাহী জেলা পরিষদের হলরুমে ফিফা, এএফসি ও বাফুফের যৌথ সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিকে সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান করা হয়। বিশেষ করে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর মাহবুবুল আলম পলো একাডেমির বিভিন্ন দিক ও প্রশিক্ষণ কার্যক্রম মূল্যায়ন করে ওয়ান স্টার লাইসেন্স প্রদান করেন।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা