বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৫ ইং
মেহেরপুরে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমঝুপি আইডিয়াল স্কুলে আয়োজনে আমঝুপি আইডিয়াল স্কুলমাঠে ৪০ পাউন্ডের কেক কেটে বৈশাখি মেলা উদ্বোধন করা হয়। আমঝুপি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. মারুফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম। সহকারী শিক্ষক কামরুদ্দোজা আতিকের উপস্থাপনায় আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শিক্ষক আলাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন আমঝুপি আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ আবুল কালাম আরিফ, ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার আবুল হান্নান, কমিশনার হাফিজুর রহমান, আব্দুল কাদের, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান এবং প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মিনী জোহরা খানম। উৎসবের অংশ হিসেবে কেক কাটা, পুতুল নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা