বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পিজিসিবির ক্যাবল চুরিতে নির্মাণকাজে ব্যাঘাত

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২৫ ইং
মেহেরপুরে পিজিসিবির ক্যাবল চুরিতে নির্মাণকাজে ব্যাঘাত

মেহেরপুরের মদনাডাঙ্গা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)-এর নির্মাণাধীন গ্রিড লাইনের ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার ও শনিবার রাতের আঁধারে গাংনী উপজেলার গোপালনগর এলাকার মাঠে স্থাপিত টাওয়ারের প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইনের তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পিজিসিবি কুষ্টিয়া থেকে মদনাডাঙ্গা পর্যন্ত ১৩২/৩৩ কেভি টাওয়ার লাইন নির্মাণ ও ক্যাবল স্থাপনের কাজ করছে, যা এখন শেষ পর্যায়ে রয়েছে। নির্মাণাধীন অবস্থায় লাইনটি চালু না হওয়ায়, সংঘবদ্ধ একটি চক্র পূর্বপরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল। তিনি জানান, ঘটনার পর পরই সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থা থানায় অবহিত করেছে। চুরি হওয়া ক্যাবল উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা