বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর রাইপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২৫ ইং
গাংনীর রাইপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাফর আলী। গতকাল রোববার দুপুরে রাইপুর কেএবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৮ জন সরাসরি ভোট প্রদান করেন।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আব্দুল আউয়াল। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর খান ছাতু এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সভাপতি পদে রবিউল ইসলাম ২০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান পান ১৩১ ভোট এবং মো. হাসিবুল ইসলাম পান ৯৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জাফর আলী ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিকুল ইসলাম ২০৯ ভোট পান।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা