বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিএনপির কাউন্সিল বন্ধের দাবিতে মশাল মিছিল

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২৫ ইং
গাংনীতে বিএনপির কাউন্সিল বন্ধের দাবিতে মশাল মিছিল

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে মশাল মিছিল করেছেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। গতকাল রোববার রাত ৮টার দিকে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। গাংনী উপজেলার ৩ নম্বর কাজিপুর ইউনিয়ন বিএনপির আগামীকাল সোমবার কমিটি গঠন হওয়ার কথা। এ কমিটি গঠনের মাধ্যমে কাজীপুর ইউনিয়ন বিএনপিতে কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগ তুলে কাজিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাড়াভাঙ্গা গ্রামে এ মিছিল বের করা হয়। মিছিলে মেহেরপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমানসহ কাজীপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা