বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বিএনপি নেতা তনু

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৫ ইং
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বিএনপি নেতা তনু

সমাজসেবা ও সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে রিসার্চ ওয়েলফেয়ারের আয়োজনে ঢাকা ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

জানা যায়, কাউন্সিলের উপদেষ্টা মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাজসেবা ও সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা

গোল্ডেন অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনুর হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আহসানুল্লাহ, সাবেক সচিব শহিদুল হারুন, কাউন্সিলের মহাসচিব এম এস আরমান চৌধুরী।
এসময় প্রধান অতিথি বিচারপতি মীর হাসমত আলী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু উপজেলার গণ-মানুষের পাশে থেকে সার্বিক উন্নয়নে সফলতার সাথে ভূমিকা আরও দৃঢ়ভাবে পালন করবেন সেই প্রত্যাশা কামনা করছি।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা