বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হেরোইনসহ একাধিক মামলার আসামী জিলাম ওরফে পাপি আটক

  • আপলোড তারিখঃ ১২-১০-২০১৭ ইং
হেরোইনসহ একাধিক মামলার আসামী জিলাম ওরফে পাপি আটক
চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাটপাড়ায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বহুল আলোচিত মাদকব্যবসায়ী তিন বছরের সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার আসামী জিলাম ওরফে পাপিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালতলা পশুহাট পাড়ায় স্ত্রীর বাড়ির পাশে কাঠালবাগান থেকে জিলাম ওরফে পাপিকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজমুল হুদার নেতৃত্বে একদল অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাট পাড়ায় অভিযান চালায়। এসময় জিলামের স্ত্রী আলোচিত দেহব্যবসায়ী সালমার বাড়ির পাশে জনৈক অ্যাড. পান্নার কাঠালবাগান থেকে জিলামকে আটক করা হয়। আটকের সময় তার কাছে থেকে ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। আটককৃত জিলাম ওরফে পাপি (৪০) পৌর এলাকার জ্বীনতলা মল্লিক পাড়ার নজরুল ওরফে পান্নার ছেলে। পুলিশ আরো জানায়, জিলাম ওরফে পাপি এলাকার বহুল আলোচিত অস্ত্রধারী। সে জিআর ৩১১/৮ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেসহ একাধিক মামলা রয়েছে। গতকাল জিলামকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’