বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৫ ইং
দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা

দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রমের গ্রো গীন সেন্টারে পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোষাঘাটায় ওয়েভ ফাউন্ডেশনের গ্রো গীন সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত। তিনি ওয়েভ ফাউন্ডেশনের অগ্রিম সেন্টারে ব্ল্যাক বেঙ্গল গোল্ড, দুম্বা ফার্ম, মাছের চারা তৈরি খামারসহ বিভিন্ন প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন এবং বলেন, এই প্রজেক্ট রক্ষণাবেক্ষণের জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ঘনঘন প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে। যাতে সকল উদ্যোক্তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা স্বাবলম্বী হতে পারে। ওয়েব ফাউন্ডেশনের আরও এগিয়ে যাবে এ কামনা করি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, উপজেলা সহকারী (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক ইফতেকার হোসেন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা