বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সোহেল আটক : মোটরসাইকেল ও ইয়াবা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৭ ইং
সোহেল আটক : মোটরসাইকেল ও ইয়াবা উদ্ধার
সরোজগঞ্জ বাজারে পৃথক অভিযানে গাঁজাসহ মাদকব্যবসায়ী সরোজগঞ্জ অফিস: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সোহলে নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত সোহেল (৩০) যাদবপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। এছাড়া কুতুবপুর ইউনিয়নের নুরুজ্জামানের দোকানের সামনে থেকে ৮পিস ইয়াবাসহ মালিকবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সরোজগঞ্জ ফাড়ি পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সরোজগঞ্জ বাজারের জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ গ্রাম গাঁজাসহ সোহেলকে আটক করে পুলিশ। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে, কুতুবপুর ইউনিয়নের জনৈক নুরুজ্জামানের দোকানের সামনে থেকে ৮পিস ইয়াবাসহ মালিকবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এর আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে বাজাজ ১০০ সিসি (চুয়াডাঙ্গা-হ-১১-৬৫২৭) মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়। এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনর্চাজ শফিকুল ইসলাম সত্যতা প্রকাশ করেছেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’