বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বিভিন্ন ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলন

  • আপলোড তারিখঃ ১১-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলন

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে ঝড়ষরফধৎরঃু রিঃয চধষবংঃরহব কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখা। জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে শুরু করে কোর্ট মোড় ও বড় বাজারের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, চুয়াডাঙ্গা সরকারি কলেজ সভাপতি পারভেজ আলম, চুয়াডাঙ্গা পৌর সভাপতি আবু রায়হানসহ কর্মীবৃন্দ। এদিন পতাকা উত্তোলনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ফিলিস্তিনের পতাকা বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা