অগ্নিদগ্ধ গৃহবধূ মিতালীর মৃত্যু : আজ দাফন
- আপলোড তারিখঃ
১১-১০-২০১৭
ইং
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় আলমডাঙ্গা রোয়াকুলির
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার রোয়াকুলিতে নিজের গায়ে কোরোসিন ঢেলে আগুন দগ্ধ গৃহবধূ মিতালি একটানা ১৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেল। গত সোমবার দিনগত রাত ৩টার দিকে চিকিৎসাধিন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত অ্যাম্বুলেন্স যোগে গৃহবধূর শশুরবাড়ি আলমডাঙ্গার রোয়াকুলির উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ সকাল ১০টায় গৃহবধূ আলিফা খাতুন মিতালীর দাফনকার্য রোয়াকুলির উত্তরপাড়া কবরস্থানে সম্পন্ন কার হবে।
উল্লেখ্য, গত মাসের ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ ঘরের দরজা লাগিয়ে নিজের শিশু সন্তানের সামনেই কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন লাগায় গৃহবধূ আলিফা খাতুন মিতালী (২০)। সে রোয়াকুলি মসজিদপাড়ার বিজিবি চাকুরীরত খালিদ হাসান সুমনের স্ত্রী। আগুনে পুরো শরীরে ছড়িয়ে পড়লে তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে গৃহবধূ মিতালীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেই থেকে একটানা ১৬দিন চিকিৎসাধিন থাকা অবস্থায় মিতালী মৃত্যুবরণ করে।
কমেন্ট বক্স