বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোচিং বানিজ্য বন্ধে অভিযান অব্যহত

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৭ ইং
কোচিং বানিজ্য বন্ধে অভিযান অব্যহত
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্দেশনা অমাণ্য করে বাড়িতে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বেঁধে দেওয়া জন সচেতনতামূলক নির্দেশনা অমাণ্য করে নিজ বাড়িতে প্রাইভেট/কোচিং করানোর অভিযোগে শহরের মুক্তিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দীন। জাতীয় গোয়েন্দা সংস্থা, চুয়াডাঙ্গার উপ-পরিচালক জাফর ইকবাল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তারের সহায়তায় গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে মুক্তিপাড়ার অশোক স্যারের বাসায় এ অভিযান চালানো হয়। এ সময় জেলা প্রশাসনের দেওয়া নির্দেশনা অমাণ্য করে নির্দিষ্ট সময়ের আগে বিভিন্ন স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীদের প্রাইভেট/কোচিং না করানোর নির্দেশ দেওয়া হয়। একই সাথে পরবর্তীতে এ ধরণের কাজ না করতে সতর্ক করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’