সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৩ বছর পর স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল!

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২৫ ইং
৩ বছর পর স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল!

জীবননগরে দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হলো ২০২২ সালের মহান স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের অসমাপ্ত ফাইনাল। গতকাল শনিবার বেলা ৩টায় জীবননগর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ২০২২ সালে দুর্নীতির অভিযোগে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বন্ধ হয়ে যায়। তিন বছর পর পুনরায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো। ফাইনালে মনোহরপুরের খান জুয়েলার্স একাদশ ও জীবননগর ক্রীড়া সংস্থা একাদশ মুখোমুখি হয়। এতে খান জুয়েলার্স একাদশ ১৩ রানে বিজয়ী হয়।

জীবননগর আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি হামিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, সাবেক খেলোয়াড় মো. মমিন, যুবদল নেতা ইকবাল হোসেন চাঁদ, খেলোয়াড় আহমদুল্লাহ মধু, ইলিয়াস, আবু সোহেল প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী