বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাসে বাড়তি ভাড়া আদায় রোধে প্রচারণা

  • আপলোড তারিখঃ ২৭-০৩-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বাসে বাড়তি ভাড়া আদায় রোধে প্রচারণা

চুয়াডাঙ্গায় ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া আদায় রোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ভিজিলেন্স টিম। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহর ও বাস টার্মিনালে অবস্থিত পরিবহন কাউন্টারগুলোতে এ প্রচারণা চালানো হয়। এসময় কাউন্টারগুলো থেকে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করতে সতর্ক করা হয়। একই সাথে চুয়াডাঙ্গা-ঢাকা রুটে সরকার নির্ধারিত সাধারণ পরিবহনের ভাড়া ৬৫০ টাকা গ্রহণের বিষয়ে জানানো হয়। এসময় পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ঈদ মৌসুমে ৭০০ টাকার ওপরে ভাড়া নির্ধারণের দাবি জানান।
তারা বলেন, সারাবছর এ রুটে ৬৫০ টাকা হারেই ভাড়া নেওয়া হয়। কিন্তু ঈদের আগে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় এবং ঈদের পরে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় যাত্রী কম থাকে। এ অবস্থায় সরকার নির্ধারিত ভাড়ায় গাড়ি চালানো কষ্টকর। যে কারণে এসময় ভাড়া কিছুটা বাড়ানো উচিত। ভিজিলেন্স টিমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বিআরটিএর মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম ও আবু জামাল, ট্রাফিক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন মুক্তা, নিরাপদ সড়ক চাইয়ের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। ভিজিলেন্স টিমের সদস্যরা জানান, আজ বৃহস্পতিবার থেকে এ বিষয়ে চুয়াডাঙ্গায় নিয়মিত তদারকি করবে জেলার সড়ক নিরাপত্তা বিষয়ক ভিজিলেন্স টিম।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা