বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ঈদুল ফিতর উদ্‌যাপনে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০২৫ ইং
মেহেরপুরে ঈদুল ফিতর উদ্‌যাপনে প্রস্তুতি সভা

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় মেহেরপুর জেলা মডেল মসজিদে ৭টা ৪৫ মিনিটে, থানা জামে মসজিদে ৭টা ৩০ মিনিটে, শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিসের জামাত সকাল ৬টা ৪৫ মিনিটে, উপজেলা মডেল মসজিদের ৮টা ৩০ মিনিটে এবং মহিলাদের জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া জেলার অন্যান্য ঈদগাহ মাঠে নিজ নিজ এলাকার সুবিধামতো সময়ে জামাত শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, তথ্য অফিসার আব্দুল্লাহ আাল মামুন, বড় বাজার জামে মসজিদের সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ রোকনুজ্জামান, আবু ইউসুফ মিরন, থানা মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন, জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান, জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট আবীর হোসেন, পিপি সাইদুল রাজ্জাক, কৃষি বিপণন অফিসার তরিকুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক সুরুজুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সাগর, প্রতিবন্ধী বিষয়ক অফিসার তুলসী কুমার পালসহ বিভিন্ন মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা