সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই তুহিন মিয়া ও এএসআই আরিফুল ইসলাম। অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকাল ১০টা থেকে আলমডাঙ্গা থানাধীন ডাউকী এলাকা থেকে দু’জনকে আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার ডাউকী ইউনিয়নের বিনোদপুর গ্রামে গোলাম আলীর ছেলে রনি ইসলাম (৩২), ও একই এলাকার মৃত ইমান আলীর ছেলে হুসাইন ওরফে হোসেন (২৮)। গতকালই আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী