বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডাকাতি ও মাদক মামলায় দুজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ডাকাতি ও মাদক মামলায় দুজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন থানা বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি ও মাদক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কনক কুমার দাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন দামুড়হুদা উপজেলার রামনগর হঠাৎপাড়ার শহর আলীর ছেলে রনি আলী (৩৫)। তিনি ডাকাতি মামলার আসামি। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা নম্বর ০১, তারিখ: ০১/০৩/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।

এছাড়া, জীবননগর থানার মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন থানাধীন মেদিনীপুর গ্রামের স্কুলপাড়া রফিকুল ইসলামের ছেলে সাদিকুর রহমান (১৯)। তার বিরুদ্ধে জীবননগর থানার মামলা নম্বর ১২, তারিখ ১৩/০৩/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারণির ১৯(ক)।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা