শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২৫ ইং
ঝিনাইদহে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদ্যানের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রশাসকের সম্মেলকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৬ মার্চ প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে শহিদদের স্মরণে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ ও খেলাধুলার আয়োজন করা হবে। এছাড়া বিনোদন কেন্দ্রগুলো খোলা থাকবে। বিশেষ এ দিবস উপলক্ষে সরকারি হাসপাতালে বিশেষ খাবার পরিবেশনসহ সড়ক সজ্জিতকরণ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আলোকসজ্জাকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময়ে স্থানীয় সরকার উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা