শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে কৃষক ঐক্য পরিষদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৫ ইং
মেহেরপুরে কৃষক ঐক্য পরিষদের মানববন্ধন

‘এক দেশ এক রেট বাঁচলে কৃষক বাঁচবে দেশ’ স্লোগানে মেহেরপুর জেলা শাখার কৃষক ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি শোয়াইব হোসেন সোহাগের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান, মেহেরপুর সদর উপজেলা কমিটির আহ্বায়ক এস এম স্বাধীন, সদস্যসচিব উজ্জল হোসেন তানভীর, পৌর শাখার সভাপতি কাদের মিয়া প্রমুখ।

মানববন্ধনে কৃষকেরা তাদের বিভিন্ন দাবি উত্থাপন করেন। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বীজ ও সার কীটনাশক সিন্ডিকেট মুক্ত করা, প্রতি উপজেলাতে কোলেস্টোরেজ ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত কৃষকের কৃষি ঋণ ও সুদ মওকুফের ব্যবস্থা করা, বয়স্ক পঙ্গু অসহায় কৃষকদের কৃষক ভাতা এবং পেনশন চালু করা, উপজেলা পর্যায়ে কৃষক বাজার তৈরি করে সরাসরি ভোক্তার কাছে মালামাল বিক্রয় করার ব্যবস্থা করা, উৎপাদন খরচ কমতে বিনামূল্যে কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কৃষকদের জন্য কৃষি বীমা চালু করার দাবি জানান।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা