বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সাতগাড়ীর সুমন আটক

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সাতগাড়ীর সুমন আটক
নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূল হোতা চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীর সুমনকে (২৭) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টার সময় সাতগাড়ী মোড়ের তেলপাম্পের কাছ থেকে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে বেশকয়েকটি মামলা রয়েছে। সে একাধিক মামলার পলাতক আসামী। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুহিত সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার সাতগাড়ী তেলপাম্প মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সাতগাড়ি এলাকার মুন্নার ছেলে সুমনকে আটক করে পুলিশ। সে চুয়াডাঙ্গার মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূল হোতা। তার বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরি মামলার রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গতকালই তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’