চুয়াডাঙ্গায় পুলিশ সুপার কাপ যুব কাবাডি প্রতিযোগিতা- ২০১৭ সম্পন্ন : দামুড়হুদা থানা দলকে পরাজিত করে সদর থানা দল চ্যাম্পিয়ন
- আপলোড তারিখঃ
০৫-১০-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ সুপার কাপ যুব কাবাডি প্রতিযোগিতা-২০১৭ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দিনব্যাপী ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহন করে চুয়াডাঙ্গা জেলার ৪ থানার ৪টি দল। নকআউট ভিত্তিক প্রতিযোগিতায় ফাইনালে চুয়াডাঙ্গা সদর থানা দল ৪৫-২৭ পয়েন্টে দামুড়হুদা থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার হওয়ার গৌবর অর্জন করে। গতকাল সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম। উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (হেডকোর্য়াটার) আহসান হাবিব, সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, দামুড়–হুদা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন, জীবননগর থানা অফিসার ইনচার্জ ইনামুল হক, ট্রাফিক ইনচার্জ আহসান হাবিব, দামড়–হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী প্রমুখ। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা ও উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোহা. কলিমুল্লাহ।
প্রতিযোগিতার ফাইনাল শেষে পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতা শেষে একটি শক্তিশালী চুয়াডাঙ্গা জেলা যুব কাবাডি টিম গঠনের লক্ষ্যে মেধা সম্পন্ন ২০ জন কাবাডি খেলোয়াড় বাছাই করা হয়। পরবর্তীতে এদের ক্যাম্পিংএর মাধ্যমে আরো দক্ষ করে গড়ে তোলা হবে।
প্রতিযোগিতার খেলা পরিচালনা করেন ফজলুল হক মালিক ও ইসলাম রকিব। সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আজিজুল হক শীল, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান, ইকতিয়ার আহম্মেদ ও হাফিজুর রহমান হাপু।
কমেন্ট বক্স