সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২৫ ইং
মেহেরপুরের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

মেহেরপুরের বেড়পাড়া তিন নম্বর ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ বিশ্বাস, আবু ইউসুফ মিরন, শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামিউল ইসলামসহ তিন নাম্বার ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা।

সামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, সবার আগে বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই। আর মাদকমুক্ত সমাজ গড়তে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশটা অতি গুরুত্বপূর্ণ। এসময় তিনি আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। সেইসাথে খেলা গুলো সুস্থ সুন্দরভাবে পরিচালনা করার জন্য দিকনির্দেশনা দেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী