বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসী মালিককে জরিমানা : ওষুধ জব্দ

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৭ ইং
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসী মালিককে জরিমানা : ওষুধ জব্দ
আলমডাঙ্গার জিল্লুর ফার্মেসীর বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জিল্লুর ফার্মেসীর মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসী মালিক পল্টুকে ১০ হাজার জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান করা হয়। জানা যায়, আলমডাঙ্গা এরশাদপুর গ্রামের সোয়াইব হোসেন টিনুর ৫ বছরের শিশু ঠান্ডা জনিত রোগ দেখা দিলে জিল্লুর ফার্মেসীতে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় তাকে ঠান্ডা জনিত কারনে ভেন্টলিন টিএম লিকুইট ১০০ এমএল সিরাপ খাওয়ার পরামর্শ দেয়। সে মোতাবেক শিশুকন্যা রেশমার মা সোয়াইব হোসেন টিনু তার মেয়েকে উল্লেখিত সিরাপ পান করায়। সিরাপ পান করার ১৫/২০ মিনিট পর রেশমার পেটে প্রচন্ড ব্যাথা বলে চিৎকার শুরু করে। এসময় তার চোখ মুখ উল্টিয়ে অবস্থার অবনতি হতে থাকে। রেশমা খাতুনের কান্নায় আশপাশ এলাকার লোকজন ছুটে আসে তার বাড়ি। রেশমাকে প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়ায়। হঠাৎ প্রতিবেশিরা সিরাপটির দিকে খেয়াল করে দেখে সিরাপটির মেয়াদ উত্তীর্ণ। তারা দ্রুত রেশমাকে স্থানীয় একটি চিকিৎসকের কাছে চিকিৎসা দেয়। এরপর তারা জিল্লুর ফার্মেসির পল্টুর কাছে গেলে সে তাদেরকে বিশ্রি ভাষায় গালাগালি ও অপমান করে। এ ব্যাপারে রেশমার মা সোয়ায়েব হোসেন টিনু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি জানালে তারা উপজেলা নির্বাহী অফিসারের স্মরণাপন্ন হতে বলেন। সকলের পরামর্শ মোতাবেক তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি দরখস্ত জমা দেন। নির্বাহী অফিসার দরখাস্ত পড়ে গতকাল বিকাল ৫টার দিকে জিল্লুর ফার্মেসীতে অভিযান চালায়। এসময় দোকান থেকে বেশকিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফার্মেসীর মালিক পল্টুকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা নগদ আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই খালেক, শাহীনসহ সঙ্গীয় ফোর্স।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’