বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তথ্য আদান-প্রদানের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা সম্ভব

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০১৭ ইং
তথ্য আদান-প্রদানের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা সম্ভব
মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত : চুয়াডাঙ্গার আলোচনা সভায় জেলা প্রশাসক সমীকরণ ডেস্ক: বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সারাদেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। র‌্যালি, সমাবেশ ও তথ্য মেলার আয়োজন করা হয় বিভিন্ন জেলায়। সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনায় সভায় বক্তারা বলেছেন, ‘অবাধ তথ্য আদান-প্রদানের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা সম্ভব।’ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘তথ্য আদান-প্রদানের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা সম্ভব।’ এছাড়াও নাগরিক অধিকার সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যাক্ত করেন তিনি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর এস এম ই¯্রাফিল, পৌর প্যানেল মেয়র একরামুল হক মুক্তা। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। এ ছাড়াও নারী সাংবাদিক মরিয়ম শেলী, ব্রাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা দিদার আলী, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার শায়খুল ইসলাম। সমাজসেবা অফিসার আবু তালেবের পরিচালনায় বক্তব্য রাখেন মৎস্য অফিসার মঈনুল ইসলাম, হিসাব বিভাগের প্রধান সহকারি আসমান আলী, গোবিন্দপুর জেএন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, সহকারি শিক্ষক মলেকা পারভীন। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। গতকাল বৃহস্পতিবার সকালে এনডিসি কামরুল হাসানের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমী মোড় থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। পরে দিবসটি উপলক্ষে বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, এনডিসি কামরুল হাসান, সহকারী কমিশনার পাঠান সাইদুর রহমান, মোহাম্মদ মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ। ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘তথ্যই শক্তি, সুশাসনের হাতিয়ার, দুর্নীতি থেকে মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এসএম সাহাবউদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব হোসেন। এছাড়াও আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। দিনটি উপলক্ষে ২ দিন ব্যাপী তথ্য মেলার আয়োজন করা হয়। মেলায় সরকারি ও বেসরকারি ৪০ টি দপ্তরের স্টল স্থান পেয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’