সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার এরশাদপুরের আরিফ না ফেরার দেশে

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৫ ইং
আলমডাঙ্গার এরশাদপুরের আরিফ না ফেরার দেশে

আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের আরিফ হোসেন (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে শ্বাসনালিতে কফ রুদ্ধ হয়ে শ্বাসকষ্ট জনিত কারণে তিনি মারা যান। আরিফ হোসেন আলমডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও মৃত মহিউদ্দিনের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তান,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এরশাদপুর কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র হাসান কাদির গনু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিলন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল গাফফার, মওলানা আনিছুর রহমান, মওলানা উজির আলি প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ