বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২৪ ইং
মেহেরপুর আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

মেহেরপুর পুলিশ লাইন্স ব্যাডমিন্টন গ্রাউন্ডে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মাকসুদা আকতার খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিনুর রহমান খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, টিআই ইসমাইল হোসেন, আরআই রেজাউল হক, ডিবির ওসি মেজবাহর রহমান প্রমুখ। ব্যাডমিন্টন টুর্নামেন্টে সকল থানা, ক্যাম্প, ফাঁড়ি, ডিবি, ডিএসবি, পুলিশ অফিস, পুলিশ লাইন্স এবং সার্কেল অফিসসহ ১৮টি দল অংশগ্রহণ করেছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা