শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌরসভার সকল ত্রুটিপূর্ণ ড্রেন পরিদর্শন করেন পৌর প্রশাসক

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৪ ইং
আলমডাঙ্গা পৌরসভার সকল ত্রুটিপূর্ণ ড্রেন পরিদর্শন করেন পৌর প্রশাসক

আলমডাঙ্গা পৌরসভার সকল ত্রুটিপূর্ণ ড্রেন পরিদর্শন করেছেন আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। গতকাল বুধবার পরিদর্শনকালে তিনি বলেন, আলগা ড্রেনের ওপর দ্রুত স্লাব স্থাপন, নিয়মিত ড্রেন নিষ্কাশন, ত্রুটিপূর্ণ ড্রেন সংস্কার ও উল্লেখযোগ্য কিছু স্থানে এডিপির অর্থায়নে নতুন ড্রেন নির্মাণের প্রয়োজনীয়তা আছে। এলাকার মানুষ পৌর ট্যাক্স দেন, তাদের সকল সুযোগ-সুবিধা দিতে আমরা বদ্ধপরিকর।
তিনি এসময় দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেই সাথে প্রকল্পের মাধ্যমে প্রস্তাবিত ড্রেন ও টেন্ডার সম্পূর্ণ ড্রেনগুলো দ্রুত সম্পূর্ণ কারণে জোর নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন অফিসার আব্দুল আওয়াল, স্যানেটারি পরিদর্শক মাহফুজুর রহমান রানা, কন্জারভেন্সি সহকারী মামুনুর রহমান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ