বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নব্য জেএমবির নারী সদস্য রুবিনা পারভীন গ্রেফতার

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৭ ইং
নব্য জেএমবির নারী সদস্য রুবিনা পারভীন গ্রেফতার
ঝিনাইদহের চুয়াডাঙ্গা গ্রামে নিহত জঙ্গী আব্দুল¬াহ’র স্ত্রী ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নিহত জঙ্গী আব্দুল¬াহ’র পলাতক স্ত্রী রুবিনা পারভীন(২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে। ঝিনাইদহ সদর থানার (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহেশপুরের বজরাপুরের জঙ্গী আস্তানায় নিহত আব্দুল¬াহ’র স্ত্রী রুবিনা পারভীন মহিষাকুন্ডু এলাকায় বস্থান করছেন। এমন খবরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার নামে ঝিনাইদহ থানায় মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’