রাজনৈতিক সামাজিকসহ বিভিন্ন মহলের শোক : আজ বাদ যোহর চাঁদমারী মাঠে জানাজা
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০১৭
ইং
চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত জনপ্রতিনিধি নাজমুস সালেহীন লিটন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে......রাজেউন)। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হার্ট ফাউন্ডেশনে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫১ বছর। আজ বুধবার বাদ যোহর ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (চাঁদমারী মাঠ) নামাজে জানাযা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে। পারিবারিক সূত্রে জানা যায়, বছর খানেক আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা কোর্ট মোড়স্থ নিজ বাসভবনে অবস্থান করা কালে বেলা ১১টার দিকে ২য় বারের মত হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেন। বিকাল সাড়ে ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পথে মানিকগঞ্জে পৌছুলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজনৈতিক, সামাজিক ও পারিপার্শ্বিকভাবে বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন নাজমুস সালেহীন লিটন। রাজনৈতিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সমর্থন পুষ্ট কৃষক দলের জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়াও ছাত্রদল ও যুবদলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি ২০০২ সালে চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ড হতে প্রথম বার জনপ্রতিনিধি (কমিশনার) নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে ২য় বার ও ২০১৫ সালের ৩০ ডিসেম্বর একটানা ৩য় মেয়াদে পূণরায় পৌর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। চুয়াডাঙ্গা কোর্ট পাড়ার মৃত হাফিজুর রহমানের মেজো ছেলে নাজমুস সালেহীন লিটন। সাংসারিক জীবনে রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে ৩ ভাই, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সামাজিক-রাজনৈতিক সতীর্থ ও অসংখ্য গুণাগ্রাহী। পৌর পরিষদের পক্ষ হতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মহান আল্লাহর নিকট তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, রাসেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, মুন্সী রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা মাস্তার, নারী কাউন্সিলর সুলতানারা রতœা, শাহিনা আক্তার, শেফালী খাতুনসহ পৌর সভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
নাজমুস সালেহীন লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু, খন্দকার আব্দুল জব্বার সোনা, অন্যতম সদস্য মো. শরীফুজ্জামান শরীফ, জেলা কৃষক দলের সভাপতি এড. আ.স.ম আব্দুর রউফ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ সরোয়ার রোমান, যুগ্ম আহ্বায়ক মোমিনুর রহমান মোমিনসহ নেতৃবৃন্দ। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে দৈনিক সময়ের সমীকরণ পরিবার। সমীকরণ পরিবারের পক্ষ থেকে প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, সহসম্পাদক সুমন পারভেজ, ব্যবস্থাপনা সম্পাদক আমান উল্লাহ আমান, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবীব সেলিম শোক প্রকাশ করেন।
কমেন্ট বক্স